শিরোনাম :

আমির-রণবীর আসছেন ‘পিকে ২’ নিয়ে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

বলিউডের সিনেমাপ্রেমীদের এবার বড় চমক দিতে চলেছেন আমির খান ও রণবীর কাপুর। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এমন খবর। জানা গেছে, খুব শিগগিরই একসঙ্গে দেখা যাবে এই দুই অভিনেতাকে।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি এক খ্যাতনামা পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা হয়েছে আমির ও রণবীরের। দুই অভিনেতাই পছন্দ করেছেন এই ছবির চিত্রনাট্য। দুজনের পক্ষ থেকেই নাকি সবুজ সংকেত পেয়েছেন এই পরিচালক।

তবে পরিচালকের নাম আপাতত জানা না গেলেও, গুঞ্জনে শোনা যাচ্ছে রাজকুমার হিরানির নাম। সঙ্গে অনেকেই মনে করছেন, হয়তো ‘পিকে ২’ ছবিরই চিত্রনাট্য় পড়েছেন রণবীর ও আমির। তবে এই নিয়ে দুই অভিনেতার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খবর অনুযায়ী, ২০২২ সালের শুরুর দিকেই নাকি এই ছবির শুটিং শুরু হবে। খবর সত্যি হলে দুই অভিনেতার অনুরাগীরা যে দারুণ এক চমক পেতে চলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023