শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে লিটন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে শুক্রবার দারুন করে বাংলাদেশ। প্রথম দিনশেষে লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ সংগ্রহ করে ২৫৩ রান। এদিন আলো স্বল্পতার কারণে ৫ ওভার বাকি থাকতেই খেলা শেষ করে দেয়া হয়। তাই দ্বিতীয় দিনের ১৫ মিনিট আগে খেলা শুরু হয়। দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য ভালো করতে পারলো না বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে যায় গতকাল সেঞ্চুরি করা লিটন কুমার দাস। হাসান আলীর বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে পথে হাঁটেন লিটন। প্রথমে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

এরপর আর এই ডানহাতি ব্যাটসম্যানের রক্ষা হয়নি। মাত্র ১ রান যোগ করেন দ্বিতীয় দিন। ২৩৩ বলে ১১টি চার ও ১টি ছয়ে ১১৪ রান করে ফেরেন সাজঘরে। লিটনের আউটে ভেঙে যায় পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে গড়া ৪২৫ বলে ২০৬ রানের জুটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশের সংগ্রহ: ২৬৬/৫ (মুশফিক ৮৩*, ইয়াসির ৪*)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023