শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

শুরুর বিপর্যয়ের পর লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের দিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

দিনের প্রথম সেশনটা পাকিস্তানি বোলারদের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা। দলীয় পঞ্চাশের আগেই সাজঘরে ফিরে যান প্রথম চার ব্যাটার। সেখান থেকে দিন শেষে ঠিকই চওড়া হাসি বাংলাদেশের সমর্থকদের মুখে। যার মূল কারিগর মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

জাতীয় দলের সাবেক ও বর্তমান উইকেটরক্ষকের ব্যাটে ভর করে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। শেষ বিকেলে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত ৯০ ওভারের পাঁচ ওভার আগেই দিনের খেলা শেষ ঘোষণা করেছেন আম্পায়াররা। মাত্র ১৬.২ ওভারে ৪ উইকেট পতনের পর ৬৮.৪ ওভারে আর উইকেট হারায়নি বাংলাদেশ।

দিনের খেলা শেষ হওয়ার আগেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। ক্যারিয়ারের ২৬তম টেস্টের ৪৩তম ইনিংসে তিন অঙ্কে পৌঁছতে তিনি খেলেছেন ১৯৯টি বল। যেখানে ছিল ১০ চার ও একটি ছয়ের মার। দিন শেষে লিটন অপরাজিত রয়েছেন ২২৫ বলে ১১৩ রান করে।

অন্যদিকে লিটনের এক ওভার আগে উইকেটে আসা মুশফিক অপেক্ষায় রয়েছেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির। তিনি ২৪তম ফিফটি করে অপরাজিত রয়েছেন ৮২ রানে। যা করতে মুশফিক খেলেছেন ১৯০ বল। তার ইনিংসে ছিল ১০টি চারের মার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023