শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম বাংলাদেশের জন্য পয়া ভেন্যু। এই স্টেডিয়ামে ব্যাটসম্যানদের ব্যাটে রান আসে। ম্যাচ শুরুর আগেরদিনও বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম মন্তব্য করেছিলেন, রান ওঠার মতো একটা উইকেট। কিউরেটর জাহিদ রেজা বাবুও জানিয়েছিলেন, উইকেট থাকবে আগের মতোই।

তো, যে উইকেটে রান ওঠার সম্ভাবনা, সেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিতে চাইবেন যে কোনো অধিনায়ক। বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হকও সেই পথে হাঁটলেন। বাবর আজমের সঙ্গে কয়েন নিক্ষেপ করতে নেমে জয় পেয়েই সিদ্ধান্ত নিলেন প্রথমে ব্যাট করার।

বাংলাদেশ অভিষেক করাচ্ছে একজনকে। ইয়াসির আলী রাব্বি। সাকিব আল হাসান না থাকার কারণে অলরাউন্ডার রাব্বিকেই সুযোগ দেওয়া হলো এই টেস্টে। দীর্ঘদিন দলে থাকার পরও একাদশে সুযোগ না পাওয়া রাব্বির অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো।

বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, ইয়াসির আলী রাব্বি, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নৌমান আলি, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, সাজিদ খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023