শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

১ ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক কমিয়ে ‘হাফ ভাড়া’ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে শিগগির বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

শুক্রবার (২৬ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা জানান।

ওবায়দুল কাদের জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ‘হাফ ভাড়া’ কার্যকর হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এই সুবিধা পাবেন। তবে সাপ্তাহিক ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনে হাফ ভাড়ার সুবিধা পাবেন না শিক্ষার্থীরা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ভ্রমণকালে অবশ্যই শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।’

বেসরকারি মালিকানাধীন বাসেও শিক্ষার্থীদের হাফা ভাড়া কার্যকরের দাবির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন (হাফ ভাড়া সুবিধা) দেওয়ার বিষয়টি আলোচনার জন্য আগামীকাল শনিবার বিআরটিএ’তে পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক হবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আশা করছি, সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023