শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সেই নাঈমের নামে হচ্ছে ফুটওভার ব্রিজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়িচাপায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নামে গুলিস্তানে ফুটওভার ব্রিজ তৈরি করা হবে।

বৃহস্পতিবার নগর ভবনে শিক্ষার্থীদের এ কথা জানান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি অভিযুক্ত গাড়িচালকের ফাঁসি দাবি করেন।

তিনি বলেন, গুলিস্তানে যেখানে নাঈম গাড়ি চাপায় নিহত হয়েছে, সেখানে শহীদ নাঈম নামে একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হবে

গাড়িচালকের বিচারের দাবিতে নগর ভবনের সামনে নটরডেম কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে তাদের উদ্দেশে মেয়র তাপস বলেন, নাঈম আমার সন্তানতুল্য। আমি আমার সন্তানের খুনির ফাঁসি চাই। আমি আশ্বস্ত করছি, সরকারের উচ্চ পর্যায়ে চিঠির মাধ্যমে তোমাদের এ দাবি তুলে ধরব।

মেয়র বলেন, তোমরা যে দাবি করেছ তার সঙ্গে আমি একমত পোষণ করি। আমি চাই যেন সেই খুনির ফাঁসি হয়। আমি আরও দাবি করব ঢাকা শহরের রাস্তায় আর যেন কোনো নাঈমের প্রাণহানি না ঘটে।

তিনি আরও বলেন, ঢাকা সিটি করপোরেশনে আরও অনেক জঞ্জাল রয়েছে। আরও অনেক ঝামেলা রয়েছে। তোমরা আজকে যে শক্তি প্রদর্শন করেছ সেটার সাক্ষী রেখে আমি বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সকল জঞ্জাল ইনশাআল্লাহ মুক্ত করব।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানের হল মার্কেটের সামনে সড়ক পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাক নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নাঈম হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবারও প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে নটরডেম কলেজের শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023