শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

যেসব খাবার বাড়িয়ে দিতে পারে আয়ু

হেলথ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

দীর্ঘায়ু পাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু শুধু দীর্ঘায়ু পেলেই হলো না, তার সঙ্গে চাই সুস্থভাবে বাঁচাও। সুস্থভাবে বাঁচার জন্য কী করবেন? প্রথমেই বাদ দিতে হবে ধূমপানের অভ্যাস। কমাতে হবে মদ্যপান। আর ভালো রাখতে হবে মন। মানসিক চাপও কমিয়ে দেয় আয়ু। মোটামুটি এই কয়টি বিষয় তো সবারই জানা। দীর্ঘায়ু পেতে এগুলোর সঙ্গেই খাদ্যাভ্যাসেও আনতে হবে বদল। অতিরিক্ত ভাজাভুজি, মিষ্টি এবং নোনতা খাবারও বাদ দিতে হবে। আর নিয়ম করে খেতে হবে কয়েকটি খাবার।

কোন কোন খাবার বাড়িয়ে দিতে পারে আয়ু? রইল এমন চারটি খাবারের সন্ধান। নিয়ম করে এগুলো খেলে ১০০ পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।

মধু

হৃদরোগ এবং ক্যানসারের আশঙ্কা অনেক খানি কমিয়ে দিতে পারে মধু। প্রতিদিন নিয়ম করে এক চামচ খাঁটি মধু খেলে এই অসুখগুলোর আশঙ্কা অনেক কমে যায়। স্তন, যকৃত এবং অন্ত্রের ক্যানসারের আশঙ্কা অনেক কমে মধু খেলে। দীর্ঘদিন সুস্থ ভাবে বাঁচা সম্ভব এর প্রভাবে।

ছাগলের দুধ

ছাগলের দুধেও এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো ক্যানসার প্রতিহত করতে সাহায্য করে। যে নারী নিয়মিত ছাগলের দুধ খান, তাদের স্তনের ক্যানসারের আশঙ্কা অনেক কমে যায়। তবে কতটা পরিমাণে এ দুধ খাবেন, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া উচিত।

বেদানা

দীর্ঘায়ু পাওয়ার বিষয়ে অনেক সাহায্য করতে পারে এই ফল। এর নানা ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয় তো বটেই, কিন্তু তার পাশাপাশি রয়েছে আরও অনেক গুণ। বেদানা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। বেদানার কয়েকটি উপাদান পেশির ক্ষয়ের পরিমাণ অনেক কমিয়ে দিতে পারে। এ ছাড়াও বার্ধক্যজনিত নানা অসুখ, স্নায়ুর নানা সমস্যাও কমিয়ে দিতে পারে বেদানার বেশ কয়েকটি উপাদান। ফলে নিয়মিত একটি করে বেদানা খেলে বার্ধক্যের ছাপ কম পড়ে শরীরে।

কাঁচাকলা

দীর্ঘায়ু পেতে নিয়মিত কাঁচাকলা খান। এটিও দারুণ কাজের। রক্তচাপের কারণে অনেকেই হৃদরোগের মতো সমস্যায় আক্রান্ত হন। কাঁচাকলা নিয়মিত খেলে এ সমস্যা কমে। কারণ এটির নানা উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়াও কিডনির ক্যানসার প্রতিহত করতে পারে কাঁচাকলার কয়েকটি উপাদান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023