শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আরও একটি সুখবর দিলেন মিম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

নিজের জন্মদিন চলতি মাসের ১০ তারিখে বাগদানের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিয়ের খবর জানিয়েই ‘অন্তর্জাল’ সিনেমার কাজে যান রাজশাহীতে।

এবার মিম জানালেন নতুন আরও একটি খবর। গত শনিবার নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা। নাম ‘পথে হলো দেখা’। জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। যিনি মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পরিচালক।

নির্মাতা জুয়েল জানান, মিমকে গত শনিবার চুক্তিবদ্ধ করালেও নায়ক কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী মাসেই নায়ক চূড়ান্ত করবো।

জানা গেছে, ‘পথে হলো দেখা’য় মিমের চরিত্রের নাম প্রার্থনা। মিম জানান, এটি একটি মিষ্টি প্রেমের গল্প। আর তার চরিত্রটিও দারুণ।

প্রযোজনা প্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশনের ব্যানারে আগামী বছর ফেব্রুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে। ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে বলে জানান এর পরিচালক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023