শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

সন্তান অসুস্থ, শেষ ম্যাচ না খেলেই ফিরে যাচ্ছেন মালিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ না করেই ফিরে যাচ্ছেন পাকিস্তানের শোয়েব মালিক। সন্তানের অসুস্থতার খবর পেয়ে ফিরে যাচ্ছেন তিনি। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আজ সোমবার ম্যাচের আগেই দুবাইয়ের ফ্লাইট ধরবেন মালিক। সেখানেই স্ত্রী সানিয়া মির্জা ও সন্তান থাকেন।

আজ টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজও খেলবে পাকিস্তান। শোয়েব মালিক সে সিরিজের দলে নেই। শোয়েব আজ ফিরছেন, পাকিস্তানের শুধু টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা খেলোয়াড়েরাও সিরিজ শেষে কাল সন্ধ্যায় দুবাই হয়ে পাকিস্তানে যাবেন।

পাকিস্তানের টেস্ট দল আগামীকাল দুপুরে সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। ২৬ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বলার মত তেমন কিছু করতে পারেননি মালিক। প্রথম ম্যাচে বোলিং করেননি, ব্যাট হাতেও ৩৯ বছর বয়সী অলরাউন্ডার কোনো রান করতে পারেননি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শোয়েবকে ব্যাটিংয়ে নামতেই হয়নি, ৮ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। সেদিন বল হাতে অবশ্য ২ ওভার করে ১৬ রান দিয়েছিলেন শোয়েব, তবে উইকেট পাননি।

প্রথম দুই ম্যাচ জিতে এরমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাবর আজমের দল। আজ শেষ ম্যাচটি তাই অনেকটা নিয়মরক্ষার। টি-টোয়েন্টি সিরিজের পর দুদল দুই টেস্টের সিরিজ খেলবে। চট্টগ্রামে প্রথম টেস্ট ২৬ নভেম্বর, ঢাকায় পরের টেস্ট ৪ ডিসেম্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023