শিরোনাম :

হিরো আলমের সিনেমায় নায়িকা মুনমুন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

এক সময়ের জনপ্রিয় ঢালিউডের অভিনেত্রী মুনমুন। সম্প্রতি আবার অভিনয় ফিরেছেন তিনি। ‘বউ জামাইয়ের লড়াই’ নামে নতুন সিনেমার শুটিং করছেন। এখানে তার সঙ্গে অভিনয় করছেন বগুড়ার ভাইরাল ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বেশ কয়েক বছর ধরেই শোবিজে নানা কিসিমের কাজ করে যাচ্ছেন হিরো আলম। এসব নিয়ে সমালোচনার মুখেই বেশি পড়তে হয়েছে তাকে। কাজের সূত্রেই নায়িকা মুনমুনের সঙ্গে অনেক দিন আগে পরিচয়। এবার তার সঙ্গে কাজেরও সুযোগ হলো।

এ নিয়ে বেশ উচ্ছ্বসিত হিরো আলম। তিনি বলেন, ‘শনিবার (২০নভেম্বর) থেকে আমার নতুন ছবি ‘বউ জামাইয়ের লড়াই’- এর শুটিং শুরু করেছি। সাভারে অভিনেতা ডিপজল ভাইয়ের বাড়িতে শুটিং হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা।

এই সিনেমায় মুনমুন আপাসহ অনেক সিনিয়র অভিনয়শিল্পী অভিনয় করছে। মুনমুন আপার সঙ্গে কাজ করে ভালো লাগছে।’

তিনি আরও বলেন ‘একটি লাইভ অনুষ্ঠানে মুনমুন আপার সঙ্গে পরিচয়। তখনই আমার মনে হয়েছিল কোনো একটি সিনেমায় মুনমুন আপাকে নেব। আমি লাইভেই কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম। এই সিনেমায় নায়িকার বোনের চরিত্র করছেন মুনমুন আপা।’

হিরো আলম আরও বলেন ‘আগামী ২৮ তারিখে “নষ্ট হওয়ার কষ্ট” নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু করবো আমি। আর সেই সিনেমায় ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমায় যারা সিনিয়র অভিনেতা অভিনেত্রী ছিলেন, তাদের কাস্টিং করব।’

‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমার প্রযোজক হিরো আলম। সিনেমাটিতে আলম ও মুনমুন ছাড়া আরও অভিনয় করছেন গাঙ্গুয়া, নুসরাত, জারা জেরিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023