বগুড়া সদর থানার আয়োজনে শনিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় ফাঁপোর ইউনিয়নের নিউ মডেল স্কুল ও কলেজ মাঠে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনএফপিএ’র সহযোগিতায় কমিউনিটি সচেতনতামূলক সভায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার (তদন্ত) অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লন নাহার নাজমা, ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মহরম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জর্জ কোর্টের এ্যাডভোকেট সানোয়ার হোসেন, ফাঁপোর ইউনিয়নের বীট পুলিশের ইনচার্য এস .আই জহুরুল ইসলাম, অব: শিক্ষা অফিসার একেএম মোশারফ হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ফাঁপোর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রুলিফা বেগম, ইউপি সদস্য প্রার্থী মোঃ শামীম হোসেন, মর্তুজা আলী বাবুসহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বগুড়া সদর থানার নারী ও শিশু হেল্প ডেস্কের এস আই জেবুন নেছা।