শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

স্ত্রীকে ‌‘খুন’ করে পুলিশে খবর দিলেন স্বামী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে খুন করে এক ব্যক্তি পুলিশে খবর দিয়েছেন বলে জানা গেছে। শনিবার রাতে উপজেলার পন্ডিতকাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম আমিনুল ইসলাম (২৮)। তিনি পন্ডিতকাছড়া গ্রামের শামসুল হকের ছেলে। আমিনুল পেশায় একজন অটোচালক। আর আমিনুলের স্ত্রীর নাম মিনারা বেগম (২২)। সে উপজেলার জামুরিয়া ইউনিয়নের মমরেজ গলগন্ডা গ্রামের মুন্নাফ মিয়ার মেয়ে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুই বছর আগে আমিনুল ও মিনারার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে শনিবার রাত আটটার দিকে আমিনুল তার স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ হত্যা করে। পরে সে হত্যার ঘটনাটি নিজেই ঘাটাইল থানার পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনারা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023