শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে ৩ মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় কোনো রোগী মারা যায়নি। তবে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, নওগাঁ ও নাটোরের একজন করে তিনজন মারা গেছেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩০ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৭ জন।

বর্তমানে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের তিনজন, নওগাঁর পাঁচজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার দুজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি চারজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। এই একদিনে সুস্থ হয়ে বাড়ি গেছেন দুজন।

এদিকে শনিবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫০ জনের। এতে কারও করোনা ধরা পড়েনি। একই দিনে রামেক ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023