শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রেম-ডিভোর্স ও নতুন সংসার নিয়ে যা বললেন শখ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

দেশের টিভি নাটকে এক সময় জনপ্রিয় মুখ ছিলেন। নানা রকম বিজ্ঞাপনেও দেখা মিলতো তার। দেশের প্রায় সব বড় শহর ছেয়ে গিয়েছিল তার হাসিমাখা ছবির বিলবোর্ডে। সেই আনিকা কবির শখ দীর্ঘ দিন শোবিজে অনিয়মিত। এবার তিনি ফের মিডিয়ার সামনে আসলেন।

১৫ নভেম্বর জাগো এফএমে লাইভ সাক্ষাৎকারে অংশ নেন অভিনেত্রী। সেখানে তিনি ব্যক্তিগত জীবনের নানা কথা বললেন। বললেন বন্ধুত্ব-প্রেম, বিয়ে বিচ্ছেদ, সংসার, অভিনয় নিয়ে অনেক কথাই।

সাক্ষাৎকারের প্রথম দিকে নিজের ক্যারিয়ার এবং জনপ্রিয় ওয়ে ওঠার বিষয়ে শখ বলেন, আমরা যে সময়ে কাজ শুরু করি, তখন কাজের পরিবেশটা একটু ভিন্ন ছিল। আমরা কোনো প্লাটফর্ম থেকে আসি নাই। তখন কাজের প্রতিযোগিতা ছিল আলাদা। কাজ দিয়ে যুদ্ধ করে আগাতে হতো। এখন যেমন প্লাটফর্ম দিয়ে আসলে পেছন থেকে একটা ব্যাকআপ পাওয়া যায়। আমাদের ক্ষেত্রে কিন্তু ওই সাপোর্টটা ছিল না। আমরা একদম নিজে নিজেই কাজ করে এসেছি।

ক্যারিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, আমার ক্যারিয়ারের কঠিন সময় ছিল ২০১০-১১ সাল। তখন আমি ধুমছে কাজ করা শুরু করেছি। তখন ফ্যামিলি বেশি সাহায্য করতো। বাবার হেল্প সব সময় পেতাম।

অভিনয় জগতের গুরুত্বপূর্ণ সময়ের বিষয়ে শখ বলেন, আমার অভিনয়ের টার্নিং পয়েন্ট ছিল ‘সিকান্দার বক্স’। এখানে আমার ডিরেক্টর সাগর জাহান, আর মোশাররফ ভাই অনেক সাহায্য করেছেন। আসলে সিকান্দার বক্স’
থেকেই আমার অভিনয় ভালো হওয়া শুরু করে। মোশাররফ ভাই, আমাকে প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে দিতেন। বলতেন, ‘শখ তুই এটা এভাবে বল, এভাবে কর।’

অভিনয়ের আগের জীবন এবং পরবর্তী জীবন প্রসঙ্গে বলেন, আগে কলেজের বন্ধুরা ‘তুই তুই’ করে বলতো। এখন ‘তুমি’ করে বলে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে বলে জানান এই অভিনেত্রী। তবে তিনি জানান, এখনো আগের মতো রিকশায় ঘুরা, ফুচকা খাওয়া এসব উপভোগ করেন। মাঝেমধ্যে স্বামীকে নিয়ে বাইরেও ঘুরতে যান।

অন্যান্য তারকাদের সঙ্গে সম্পর্ক কেমন আছে- এমন প্রশ্নে তিনি বলেন, সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে। সম্প্রতি ইমনের সঙ্গে যোগাযোগের বিষয় তুলে তিনি বলেন, তার সঙ্গে প্রায় কথা হয়। সে খোঁজখবর নেয়। ও জানতো না আমি যে কনস্টেপ হয়েছি। আমি যখন প্রেগন্টে ছিলাম তখন ও আমাকে নক করেছিল, একটা টিভিসির কাজের জন্য। তারপরই তাকে বিষয়টি বললাম। সজলের সঙ্গেও আমার কথা হয়। লাস্ট সাকরাইনে তার সঙ্গে দেখা হয়েছিল। নায়িকা সারিকার সঙ্গেও দেখা হয়েছে বলে জানান তিনি।

সুখের সংজ্ঞা জানতে চাওয়া হলে শখ বলেন, সুখের সংজ্ঞা খুবই সিম্পল। মানুষের চাহিদা যতো কম, যতো অল্পতে সন্তুষ্ট থাকা যায়। ততোই সুখ।

সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার বিষয়ে বলেন, সঠিক সঙ্গী খুঁজে পাওয়া আসলে কঠিন। মানুষকে কখনো পুরোপুরি চেনা যায় না। এটা সত্য কথা। কারণ তারা বহুরূপী হয়। মানুষের কখনো একটা রূপ থাকে না। তারপরও যারা সঠিক মানুষটিকে খুঁজে পায়, তারা ভাগ্যবান। আমাদের সময় কঠিন ছিল। কারণ অনেক ভিড়ের মাঝে সেই একজনকে খুঁজে পাওয়া। তবে একসময় সঠিক মানুষ বের হয়ে আসে। খুঁজে নিতে হয় না, চলেই আসে।

নিজের জীবনের ভুলগুলোর বিষয়ে আক্ষেপ নেই বলে জানান শখ। বলেন, কারণ মানুষ জীবনের ভুল থেকে শিখে। আমি লাইফের প্রত্যেকটা ভুল থেকে শিখেছি।

মেয়েদের সম্পর্ক গড়া, তারপর বিয়ে ভাঙা এসব বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় কি না- এমন প্রশ্নে বলেন, আগে এটা ছিল। কিন্তু এখন এটা নেই। মানুষ এখন এটা অনেকটা খোলাখুলিভাবে নিচ্ছে। কারণ জোড় করে সম্পর্ক হয় না। একটা মানুষের সঙ্গে বোঝাপড়া না থাকলে তো জোর করে থাকা সম্ভব না। জোর করে খারাপভাবে সম্পর্ক রাখার থেকে সুন্দরভাবে ভেঙে যাওয়াই ভালো।

নিলয়ের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে শখ জানান, তার পরিবার এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে।

তিনি বলেন, কারণ এটার পেছনে আমারও কোনো ভুল ছিল না। বোঝাপড়া হয়নি। আমরা পারিবারিভাবে সিদ্ধান্ত নিয়েছি। কেননা বোঝাপড়া হয়নি বলেই দাম্পত্যে ইতি টেনেছি।

নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে শখ বলেন, আমি এখনো বাবা-মায়ের পরামর্শ নেই। আমার এখন স্বামী আছে তার পরামর্শ নেই। কোনো কাজের আগে আমি এখনো ওর কাছে জিজ্ঞেস করি। পরিবারের পরামর্শ নেই। সব সময় পরিবারের কথা শুনি।

আনিকা কবির শখ পুনরায় মিডিয়াতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তবে বর্তমানে পরিবারকে সময় দিতে চান। এরপর পরাক্রমে শুরু করতে চান কাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023