শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

রঙ্গক্লাবে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

দর্শকদের নির্মল বিনোদন দিতে বাংলাদেশ টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো। পাড়া বা মহল্লার ক্লাবের কার্যক্রম ও আড্ডার ঢংয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। যেখানে ক্লাবের সদস্যদের সঙ্গে আড্ডা দিতে প্রতি পর্বে হাজির হবেন একজন স্বনামধন্য তারকা। অনুষ্ঠানের প্রথম পর্বে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত এই পর্বটি প্রচারিত হবে আজ রাত ৯টায়। প্রতি মাসের তৃতীয় শুক্রবার বিটিভিতে প্রচারিত হবে এই রিয়েলিটি শো। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক মনিরুল ইসলাম। অনুষ্ঠান প্রসঙ্গে তিনি আরও জানান, আমাদের মফস্বল শহরগুলোয় ক্লাবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নস্টালজিয়া কাজ করে।
বিগত তিন-চার দশক আগেও এসব ক্লাব ছিল সমাজ চেতনার সুতিকাগার। শিল্প-সাহিত্য, ক্রীড়া-সংস্কৃতি, সমাজকল্যাণমূলক কাজের উদ্যোগ গ্রহণ করা হতো এখান থেকে। এসব উদ্যোগ বাস্তবায়নের প্রযোজনে ক্লাব সদস্যবৃন্দ দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানাতেন। এই অনুষ্ঠানটিও অনেকটা এ রকম আঙ্গিকের। এই রঙ্গক্লাবে নামকরা ব্যক্তিরা উপস্থিত হলে ঘটতে থাকবে নানান হাসির ঘটনা। ক্লাবের সদস্যদের মধ্যে রয়েছেন সভাপতি, দপ্তরি, চায়ের দোকানদার, বৃদ্ধ জ্ঞানদাদু, বিবিসি দাদী, এলাকার রংবাজ ও সুন্দরী মেয়ে। এই চরিত্রগুলোর সঙ্গে আমন্ত্রিত অতিথির ঘটে যাওয়া নানান ঘটনা নিয়েই সাজানো হয়েছে প্রতিটি পর্ব। এসব চরিত্রে অভিনয় করেছেন জুলফিকার চঞ্চল, আশরাফুল আশীষ, মুকুল সিরাজ, রাইসুল ইসলাম তমাল, লিটু সাখাওয়াত, ফাহমিদা রহমান ও দীপান্বিতা ইতি। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন লিটু সাখাওয়াত ও আরিফ হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023