শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

তারকাদের মধ্যে সেরা করদাতা তারা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

২০২০-২১ করবর্ষে সেরা করদাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার অভিনয় ও সংগীত বিভাগে ছয়জন তারকাশিল্পী সেরা করদাতার মর্যাদা পেয়েছেন। গতকাল বুধবার রাতে প্রকাশিত এক গেজেটে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছে সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম ও বাবুল আহমেদ। আর সংগীতশিল্পী ক্যাটাগরিতে তাহসান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিতের নাম উঠে এসেছে।

২০২০-২১ করবর্ষের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে এবার ব্যক্তি পর্যায়ে ৭৫ জন, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেওয়া হবে।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকারের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবে। এ ছাড়া সড়ক, বিমান বা জলপথে ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন। চিকিৎসায় সরকারি হাসপাতালে অগ্রাধিকারসহ নানা সুযোগ পায় এ কার্ডধারী ব্যক্তি ও প্রতিষ্ঠান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023