শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

সকালে এক কাপ রং চা খেলে শরীরে যা ঘটে

হেলথ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

লাল চা, রং চা বা কালো চা এই ৩ নামেই পরিচিত। ইংরেজিতে বলা হয় ব্ল্যাক টি। দুধ-চিনি ছাড়া এই লাল চা শরীরের জন্য খুবই উপকারী। শুধু চা পাতা গরম পানিতে ভিজিয়েই পান করতে হয়।

দৈনিক সকালে এক কাপ চা না খেলে দিনটি যেন ভালোই কাটে না। আবার অতিথি আপ্যায়ন থেকে শুরু করে কাজের ফাঁকে কিংবা অবসর কাটাতে এক কাপ চা না হলে ঠিক মানায় না। এমনকি গরমে অনেকেই বরফ দিয়ে ঠান্ডা চা বা আইসড টি পান করেন।

তবে এই পানীয় শরীরের জন্য কতটুকু ভালো? এতে থাকা ক্যাফেইন কি শরীরের ক্ষতি করে? জানলে অবাক হবেন, শুধু স্বাদের জন্য চায়ের প্রচলন ঘটেনি।

এই পানীয়ের আছে নানা গুণ। যা শরীর সতেজ রাখতে সাহায্য করে। চলুন তবে জেনে নেওয়া যাক সকালে এক কাপ লাল চা বা রং চা খেলে কী ঘটে-

> শীতে শরীর হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ। তাই এ সময় অবশ্যই দিনে অন্তত একবার হলেও রং চা পান করুন। এতে শরীর আর্দ্র থাকবে।

এই পানীয়ে থাকা অ্যান্টি অক্সিডেন্টসহ বিভিন্ন উপাদান শরীর সতেজ রাখে, মন ভাল রাখে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

> নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে চায়ের মধ্যে। শুধু সবুজ চায়েই নয় বরং লাল চায়েও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। আর অ্যান্টি-অক্সিডেন্ট শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী।

> সকালে খালি পেটে রং চা খেলে পেটে সামান্য অস্বস্তি হতে পারে। তবে ভয়ের কারণ নেই। বরং খালি পেটে এই চা খেলে খাদ্যনালীতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হয়।

> হৃদরোগে যারা ভুগছেন তাদের জন্যও ব্ল্যাক টি হতে পারে কার্যকরী এক পানীয়। এমনকি হৃদরোগের ঝুঁকিও কমায় এই চা।

সমীক্ষার তথ্য অনুসারে, নিয়মিত রং চা খেলে কোলেস্টেরল, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের হৃদরোগের ঝুঁকি কমে।

> দৈনিক রং চা খেলে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে। গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে এই চায়ে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান।

> এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রং চা। তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত এই চা খাদ্যতালিকায় রাখুন। এতে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023