শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

কলার যত গুণ

হেলথ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

দাঁতের যত্নে কলার খোসার উপকারিতা চিকিৎসা বিজ্ঞানীদের কাছে পরীক্ষিত সত্য। পটাসিয়ামে ভরপুর কলা খেতে যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণও অনেক বেশি। তবে এর চেয়েও বড় উপকার করে কলার খোসা। আপনার দাঁতকে আরও সাদা করে তুলতে পারে কলার খোসা।

চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, যদি কোনো ব্যক্তি দুই মিনিট ধরে কলার খোসা দাঁতের ওপর ঘসে তবে এটি দাঁতের ওপরে থাকা ময়লা দাগ দূর করে দাঁতকে সাদা করে তুলবে। মিনারেল ও ভিটামিনে ভরপুর কলার খোসা দাঁতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত যা দাঁতকে সাদা ঝকঝকে করে তুলতে পারে। আর অন্য কোনো উপায়ে আপনার দাঁতকে উজ্জ্বল করতে চাইলে আপনাকে খরচ করতে হবে বিপুল পরিমাণ অর্থ।

কিন্তু প্রাকৃতিক ভাবে দাঁতকে সুন্দর করতে চাইলে প্রথমে কলার খোসা দিয়ে ভালো করে ঘষে নিন, তারপর ব্রাশ করুন। আর এর জন্য আপনাকে এক টুকরা কলার খোসা নিয়ে দাঁতের চারপাশে ২ মিনিট ধরে ঘসতে হবে। আর মাত্র ১৪ দিন এভাবে চেষ্টা করলেই, আপনি পেয়ে যাবেন অতি সুন্দর ঝকঝকে দাঁত, যেমনটি আপনি জন্মের পর পেয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের কলোরোডা অঙ্গরাজ্যের দাঁতের এক ডাক্তার ড্যারেন নিজের ওপর এ পরীক্ষা চালান এবং মাত্র ১৪ দিনেই তিনি এর ফল পান। স্বাভাবিক নিয়মে আপনি দাঁত মাজতে পারেন নতুবা কলার খোসাকে ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারেন। কলার খোসাতে থাকা পটাসিয়াম দাঁতের ওপেন্ডের থাকা ময়লা দূর করে দাঁতকে মজবুত করে তোলে।

এজন্য আপনাকে যা যা করতে হবে :

ক. একটি কলার খোসার টুকরা নিন, তারপর দাঁতের চারপাশে আস্তে আস্তে ২ মিনিট ঘষুন। যা আপনার দাঁতকে সাদা করে তুলবে।

খ. রাতে ঘুমানোর আগে একইভাবে কলার খোসা দিয়ে দাঁত মাজুন। এভাবে কিছুদিন করলেই আপনার দাঁতে জমা পাথর সরে যাবে।

গ. দিনে দু’বার মাজলে আপনার দাঁত হয়ে উঠবে আরও সুন্দর ও উজ্জ্বল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023