শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

পিকে হালদারসহ ২৯ জনের বিরুদ্ধে সাত মামলা অনুমোদন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

ব্যাংক ও আর্থিক খাত থেকে হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পলাতক পিকে হালদার (প্রশান্ত কুমার হালদার) ও তার ২৯ সহযোগীর বিরুদ্ধে আরও ৩২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক সাতটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে মামলার অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির জনসংযোগ সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুলসহ ২৯ জনকে মামলাগুলোতে আসামি করা হয়েছে।

এর আগে, গত ১০ নভেম্বর ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন, ১ কোটি ১৭ লাখ কানাডিয়ান ডলার পাচার ও ১২ হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগে পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগপত্র দেন উপ-পরিচালক মো. সালাউদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023