শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রোববার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

রোববার (১৪ নভেম্বর) ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার পরীক্ষায় বসছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসেবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারো দেরি হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে।

বলা হয়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে গত ৮ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

সারা দেশে এসএসসির জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৯টি, দাখিলের জন্য ৭১০টি, ভোকেশনালের জন্য কেন্দ্র রয়েছে ৭৬০টি।

২০২১ সালে দেশের সাধারণ নয়টি বোর্ডের অধীনে ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৩৪ হাজার ৪৩১ জন, মানবিকে ২ লাখ ৯৫৭ জন এবং ব্যবসা শিক্ষায় ১ লাখ ৪০ হাজার ৭১২ জন মিলে মোট ৪ লাখ ৭৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী রয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৭ হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন, যশোরে ১ লাখ ৮১ হাজার ২৮১ জন, চট্টগ্রামে ১ লাখ ৬০ হাজার ৯২৫ জন, বরিশালে ১ লাখ ৪ হাজার ৯৯০ জন, সিলেটে ১ লাখ ২১ হাজার ১১১ জন, দিনাজপুরে ১ লাখ ৯৩ হাজার ৪৪৬ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023