শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

দুই স্কুলছাত্রীর প্রাণ নিল বেপরোয়া কাভার্ডভ্যান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় সানজিদা আক্তার ও ফামিদা নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ফাহমিদা লক্ষ্মীপুরে রায়পুর কেরোয়া ইউনিয়নের আলমগীর হোসেনের মেয়ে ও ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং সানজিদা একই এলাকার আরিফ হোসেনের মেয়ে ও লক্ষ্মীপুর গার্লস স্কুলের ছাত্রী।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লক্ষ্মীপুর ভাড়া বাসা থেকে দাদার বাড়ি মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক পিকআপকে আটক করেছে। প্রতিবাদে আধাঘণ্টা সড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধরা।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ফারুক হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কার্ভাডভ্যানটি আটকরা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023