শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

মোটরসাইকেলে ঘুরতে বের হলো ৩ বন্ধু, ফিরল লাশ হয়ে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় মাটিকাটা রহুলী গ্রামে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাটিকাটা রহুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, গোবিন্দাসী ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের ইল্লা মিয়ার ছেলে রাকিব মিয়া,মাটিকাটা গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন ও আব্দুর রশিদের ছেলে আসাদুল ইসলাম। তারা সবাই পরিবহন শ্রমিক। তাদের বয়স ১৬ থেকে ১৭ এর মধ্যে।

স্থানীয় বিদ্যুৎ খান ও মোনায়েম খান জানান, নিহত মকবুল হোসেন গতকাল বৃহস্পতিবার নতুন মোটরসাইকেল কেনে। সেই মোটরসাইকেল নিয়ে আজ শুক্রবার সকালে তিন বন্ধু ঘুরতে বের হয়। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরে মাটিকাটা রহুলী গ্রামে মোড় ঘুরতেই তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে থাকা একটি ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম হোসেন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023