শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভনে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

এক কিশোরীকে টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সহযোগীসহ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতাররা হলেন- মূল অভিযুক্ত দিনার ও সহযোগী মেহেদী হাসান মাহি।

এই ঘটনায় উদ্ধার ভিকটিমকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) অভিযানে নেতৃত্বে দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহাম্মদ মুহতারিম জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ধারাবাহিক অভিযান চালিয়ে খিলগাঁও ও বনানী থেকে মাহি ও দিনারকে গ্রেফতার করে সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

তিনি বলেন, গত ৮ নভেম্বর ভিকটিম তরুণী হারিয়ে যাওয়ার বিষয়ে ভিকটিমের ভাই হাতিরঝিল থানায় একটি নিখোঁজ জিডি (সাধারণ ডায়েরি) করেন। নিখোঁজ জিডির পর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তদন্তকালে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

এরপর ভিকটিমের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা থেকে মূল অভিযুক্তের সহযোগী মাহিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে মূল অভিযুক্ত দিনারকে গ্রেফতার করে পুলিশ।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের এসি হাসান মুহাম্মদ মুহতারিম আরও বলেন, একটি অসাধু চক্র পরস্পর যোগসাজশে উঠতি বয়সী মেয়েদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করে। বন্ধুত্বের পর তাদের টিকটক সেলিব্রিটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে। এরপর তাদের আপত্তিকর ছবি ও ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল করে।

চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023