শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

বাংলাদেশের কাছে হারা সেই দুই দলই এখন ফাইনালে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট ও এক ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁঁছে যায় অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়েই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত করে অজিরা। অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে আগে থেকেই ফাইনালে প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছে নিউজিল্যান্ড।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো- মাত্র দুই মাস আগে এই দুটি দলই বাংলাদেশে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলে গিয়েছিল এবং দুটি দলই বাংলাদেশের কাছে শোচনীয় পরাজয় বরণ করেছিল। অথচ, সেই দুটি দলই আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। এবারের বিশ্বকাপে উড়তে থাকা পাকিস্তান এবং ইংল্যান্ডকে এই দুটি দল সেমি থেকে বিদায় করে জায়গা করে নিয়েছে ফাইনালে।

দুই মাস আগে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়া এবং ৩-২ ব্যবধানে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। যদিও বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের যে দলটি এসেছিল, সেই দলের কেউই নেই দেশটির বিশ্বকাপের দলে। অন্যদিকে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চার-পাঁচজন হয়তো আসেননি। কিন্তু বাকিরা তো বাংলাদেশ থেকে খেলে গেছেন! ম্যাথ্যু ওয়েডের অধিনায়কত্বে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়েনিজ- সবাই খেলে গেছেন বাংলাদেশে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023