শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

এবার বেসরকারি স্কুলের ভর্তি লটারিও কেন্দ্রীয়ভাবে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

আগামী ২০২২ সালের অনলাইন ভর্তি ফরম বিক্রি শুরু হবে চলতি মাস থেকে। আগামী ২৫ নভেম্বর থেকে এর ফরম বিক্রি শুরু হবে। গতবার শুধু সরকারি স্কুলে কেন্দ্রীয়ভাবে লটারি হলেও এবার সরকারি- বেসরকারি সব স্কুলকে কেন্দ্রীয় লটারির আওতায় আনা হচ্ছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

জানা গেছে, আগামী ডিসেম্বরে লটারি আয়োজন করা হবে। পুরো প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করা হবে। শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকদের ভোগান্তি বন্ধ করতেই এই পরিকল্পনা করা হয়েছে।

মাউশির বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুল ভর্তির অনলাইন ফরম বিক্রি শুরু হবে। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। টেলিটকের মধ্যেমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।

সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে।

জানা গেছে, সরকারি স্কুলের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। আর অপেক্ষমান তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে।

বেসরকারির ভর্তি ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। অপেক্ষমান তালিকা অনুযায়ী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023