শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বোমা বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

মাদারীপুরের কালকিনি উপজেলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওর্য়াডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে।  এ ঘটনার পর সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মুরাদ সর্দার ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান সেলিম আসলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন অন্তত দুই শতাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটরদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ ও স্টাইকিং র্ফোস, র‌্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় সকাল ১০টা থেকে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক আনতে অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করতে হয়েছে। জেলা পুলিশ ছাড়াও র‌্যাব, বিজিবি সদস্যদের সহযোগিতায় প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রের ভেতরে কাউকে আসতে দেয়া হয়নি। তবে কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাময়িক ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরে পরিস্থিতি বিবেচনা করে ভোটগ্রহণ করা হবে। সাহেবরাপুর ছাড়া আরও ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023