শিরোনাম :

সালমানের সামনেই ক্যাটকে বিয়ের প্রস্তাব ভিকির

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

সবকিছু ঠিক। শিগগিরই বাজবে বিয়ের সানাই। আপাতত বলিউড ক্যাটিরনা-ভিকির বিয়ে নিয়ে মজেছে। পাকা বিয়ের তারিখ, সাজছে মন্ডপও- এখন শুধু সাত পাক ঘোরার অপেক্ষা। ডিসেম্বরের ৭-৯ তারিখ রাজস্থানের বারওয়াড়া ফোর্টে বসবে এই তারকাদের বিয়ের আসর।

দিওয়ালিতে বাগদানও সেরে ফেলেছেন এই প্রেমিক জুটি, তেমনই খবর ইটিটাইমস সূত্রে।

তবে বিয়ের খবরে এখনও আনুষ্ঠানিক সিলমোহর দেননি ভিকি-ক্যাটরিনা। কিন্তু বিয়েটা যে হচ্ছে তা কার্যত নিশ্চিত।

এর মাঝেই নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হলো ক্যাটরিনা-ভিকির পুরোনো এক ভিডিও। সেখানে দেখা গেল এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে সালমান খানের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভিকি।

দেখা যাচ্ছে দর্শক আসনে বসে রয়েছেন ভাইজান। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ভিকি। ক্যাটরিনা মঞ্চে পৌঁছালে ভিকি জানান, তিনি ক্যাটের কত বড় ভক্ত। এরপর সরাসরি বলে বসেন, ‘ক্যাটরিনা তুমি ভিকি কৌশলের মতো পাত্র খুঁজে বিয়ে করছো না কেন?’

তা শুনে প্রতিক্রিয়া দিতে ভোলেননি সালমানও। পাশে বসা বোন অর্পিতা খান শর্মার কাঁধে মাথা দিয়ে মূর্ছা যাওয়ার ভান করেন তিনি, পরে হেসেও ফেলেন। অ্যাওয়ার্ড শোয়ের স্ক্রিপ্টেড লাইন যে বাস্তবে এইভাবে ফলে যাবে তা কে জানত!

সত্যি সত্যিই ভিকির মতো পাত্রকে খুঁজে নিয়েছেন ক্যাট। সারতে চলেছেন বিয়েও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023