শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কার্তিকের বিশ্বকাপ একাদশে সাকিব, ভারতীয় মাত্র একজন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো শেষ হয়নি। বাকি আছে ফাইনালসহ তিনটি ম্যাচ। তবে টুর্নামেন্টের পর্দা নামার আগেই নিজের পছন্দের একাদশ জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক। সুপার টুয়েলভ পর্ব শেষে কার্তিকের সাজানো সেই একাদশে জায়গা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

এখনো ব্যাট-প্যাড তুলে না রাখলেও, ঘরোয়া ক্রিকেটের খেলা না থাকলে বিশ্লেষক কিংবা ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায় কার্তিককে। এ পেশায় ইতোমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন এই কিপার-ব্যাটার। তার পছন্দের একাদশ দেওয়াটা অনুমেয়ই ছিল। দর্শকরাও অপেক্ষা করছিল তার টুর্নামেন্ট সেরা একাদশ দেখতে।

কার্তিকের পছন্দের একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সাকিব। টুর্নামেন্টে ৬ ম্যাচে ব্যাট হাতে ১৩১ এবং বল হাতে ১১ উইকেট নেওয়া সাকিবের সেরা একাদশে জায়গা পাওয়া অস্বাভাবিক কিছু নয়।

তবে সুপার টুয়েলভ পর্ব থেকে বাদ পড়া নিজ দেশ ভারতের মাত্র এক খেলোয়াড়কে রেখেছেন কার্তিক। তিনি জাসপ্রিত বুমরাহ। শুরুর দুই ম্যাচে ভারতীয় বোলারদের ব্যর্থতার ভিড়েও উজ্জ্বল ছিলেন এই পেসার। বুমরাহ ৫ ম্যাচে উইকেট নিয়েছেন ৭টি।

কার্তিকের একাদশে পাকিস্তান ও ইংল্যান্ডের খেলোয়াড়দের আধিপত্য বেশি। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ দুই রান সংগ্রাহক পাকিস্তানের বাবর আজম (২৬৪ রান) এবং ইংল্যান্ডের জস বাটলার (২৪০ রান) আছেন কার্তিকের একাদশের দুই ওপেনার হিসেবে।

অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান এবং মইন আলি ছাড়াও কার্তিকের টুর্নামেন্ট সেরা একাদশে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

পেস বোলিং ইউনিটে বুমরাহ ছাড়াও রয়েছে দুই বাঁহাতি পেসার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। একাদশে বেশি বোলার নেওয়ার কারণ হিসেবে কার্তিক বলেছেন, ‘এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বোলাররা দাপটের সঙ্গে খেলেছে। এ কারণেই আপনারা আমার একাদশে সাত বোলারকে দেখতে পাচ্ছেন।’

দিনেশ কার্তিকের বিশ্বকাপ একাদশ: বাবর আজম, জস বাটলার, চারিথ আসালাঙ্কা, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মঈন আলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, শাহিন শাহ আফ্রিদি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023