শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে যুবক নিখোঁজ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে মোবাইল খুঁজতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবক চালুয়াবাড়ী ইউনিয়নের তারা শেখের ছেলে তোজাম্মেল শেখ (২০)। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি।

জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ৯টায় তোজাম্মেল হাটবাড়ী চরের যমুনা নদীর ঘাটের নৌকায় উঠে তার চাচাত ভাই মারুফ (৭) এবং মানিক (১২) এর সাথে গল্প করছিল। একসময় তোজাম্মেলের হাত থেকে তার মোবাইলফোন পানিতে পড়ে যায়। তোজাম্মেল মোবাইলটি খোঁজার জন্য পানিতে কয়েকবার ডুব দেয়। শেষের ডুবে সে আর পানি হতে উপরে উঠে আসেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তোজাম্মেলের চাচা ইয়াকুব আলী এবং ৫ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মো. নজরুল ইসলাম নান্নু।

তোজাম্মেলের বাবা তারা শেখ জানান, খবর পেয়ে নদীর ঘাটে দৌঁড়ে যাই। নদীত অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে আর পাওয়া যায়নি।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যমুনায় নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023