শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

আর্শীবাদ অনুষ্ঠান সারলেন ভিকি-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

ডিসেম্বর মাসেই ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। বলিউডের এই দুই স্টারও এখন ব্যস্ত তাদের নতুন বাড়ি নিয়ে। সূত্রের খবর, চুপিসারে নাকি আর্শীবাদ অনুষ্ঠানও সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। যদিও এই দুই তারকা এখন পর্যন্ত কিছুই স্বীকার করেননি। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক কবীর খানের বাড়িতে দীপাবলির রাতে আশীর্বাদ সেরেছেন ক্যাটরিনা ও ভিকি। ‘নিউইয়র্ক’ ও ‘এক থা টাইগার’ সিনেমার কারণে এই পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক ক্যাটরিনার। নিজের বড় ভাইয়ের মতো দেখেন তাকে।

খবরে আরও বলা হয়, মিডিয়ার চোখ এড়াতেই এই পরিচালকের বাড়িতেই আশীর্বাদ অনুষ্ঠান করেছেন। ক্যাটরিনার পক্ষ থেকে তার মা সুজান টারকোটে, বোন ইসাবেলা কাইফ সেখানে ছিলেন। ভিকির বাবা-মা শ্যাম ও বীণা কৌশলও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আগামী ডিসেম্বরের মাঝামাঝি রাজস্থানের সওয়াই মাধুপুরের এক হেরিটেজ রিসোর্টে এই জুটির বিয়েয় অনুষ্ঠান হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023