শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

তাদের জন্য নাটকের বাজেট কোনো ব্যাপারই না!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

টিভি নাটকের জোয়ার চলছে। টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে নাটক প্রচারের কারণে বেড়েছে নির্মাণের সংখ্যা। তবে কি নাটকের বাজেট বেড়েছে? এমন প্রশ্নের উত্তরে অনেকেই বলেন, নাটকের বাজেট বাড়েনি বরং কমেছে। তবে কিছু কিছু তারকার ক্ষেত্রে বাজেট কোনো সমস্যা নয়। তাদের নিয়ে নাটক নির্মাণ করলে প্রযোজকরা বাজেট বেশি দিতেও রাজি। এ তালিকায় থাকা কয়েকজন তারকাকে নিয়ে এ প্রতিবেদন। লিখেছেন- জাহিদ ভূঁইয়া

মোশাররফ করিম

দীর্ঘদিন ধরেই নাটকে শীর্ষস্থান দখল করে আছেন তিনি। তবে মাঝখানে কিছুদিন মোশাররফ করিমের একক আধিপত্য অনেকটাই কমে আসে। সেই সুযোগে অনেকেই নাটকে আলো ছড়িয়েছেন। কিন্তু সম্প্রতি আবারও ঘুরে দাঁড়িয়েছেন মোশাররফ। এমনকি পরিচালকদের ঠিকমতো শিডিউল দিচ্ছেন। আগে অনেকেই অভিযোগ করতেন, মোশাররফ ঠিকমতো ফোন রিসিভ করেন না। শিডিউল দিয়ে সময়মতো শুটিংয়ে আসতেন না। তবে ইদানীং অনেকটাই সহজ হয়েছে তার শিডিউল পাওয়া। আবার বিভিন্ন টিভি চ্যানেল মোশাররফকে নিলেই নাটকের বাজেট নিয়ে তেমন দরকষাকষি করে না। জানা গেছে, একটি একক নাটকে মোশাররফ ১ লাখ টাকার ওপরে নিয়ে থাকেন। সে ক্ষেত্রে প্রযোজকরাও নাটকের বাজেট ৬ থেকে ৭ লাখ দিতেও পিছপা হন না।

জিয়াউল ফারুক অপূর্ব

টিভি নাটকের যুবরাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বাংলাদেশের নাটকে অপূর্ব নিজেকে রোমান্টিক হিরো হিসেবে অপ্রতিদ্বন্দ্বী করে ফেলেছেন। মাহফুজ আহমেদের পর নাটকে কেউ যদি নিজের অবস্থান পাকাপোক্ত করেন সেই নামটি অপূর্ব। একের পর এক টিভি অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে সফল হয়েছেন। কয়েক বছর ধরে অপূর্ব-মেহজাবিন জুটি একক আধিপত্য বিরাজ করে চলছে। যদিও সম্প্রতি মেহজাবিন-নিশো জুটি অনেকটা জায়গা দখল করে ফেলেছে। এদিকে তানজিন তিশার সঙ্গেও অপূর্ব একটি জুটি দাঁড় করিয়েছেন। একক নাটকে অপূর্বকে চুক্তিবদ্ধ করলে প্রযোজকের অভাব হয় না। আবার প্রযোজকদের বাজেটও কোনো সমস্যা হয় না। অপূর্ব একটি নাটকে প্রায় ১ লাখ টাকা নেন বলে জানা গেছে। সে ক্ষেত্রে নাটকের বাজেটও ৬ লাখ ছাড়ানো কোনো ঘটনা নয়।

মেহজাবিন চৌধুরী

নাটকে অভিনেত্রীদের ওপর ভর করে প্রযোজকরা অর্থ লগ্নি করতে খুব একটা আগ্রহী হন না। কিন্তু সেই প্রথা ভেঙে চুরমার করে দিয়েছেন মেহজাবিন চৌধুরী। কয়েক বছর ধরে নাটকে একক আধিপত্য বিস্তার করে চলেছেন তিনি। উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক সুপারহিট নাটক। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রতিবছরই মেহজাবিন আলোচিত হয়ে আসছেন। অপূর্ব, নিশোর সঙ্গে সমানতালে জুটি বেঁধে অভিনয় করে যাচ্ছেন একের পর এক নাটকে। প্রযোজকরা নায়িকা হিসেবে মেহজাবিনকে পেলে নাটকের বাজেট বাড়ানোয় কোনো আপত্তি করেন না।

আফরান নিশো

বর্তমান নাটকের বাজার অনেকটাই নিয়ন্ত্রণ করে চলেছেন আফরান নিশো। উপহার দিয়ে চলেছেন একের পর এক জনপ্রিয় কাজ। এমনকি তার লেখা ও ভাবনায় অনেক নাটক চিত্রায়িত হচ্ছে। শোনা যায়, অনেক পরিচালককে নিজের মতো করে নাটক বানানোতে বাধ্য করছেন নিশো। অনেক ক্ষেত্রে সহশিল্পীও ঠিক করে দেন। অনেক পরিচালক নিশো-মেহজাবিন জুটির পক্ষে সাফাই গান বলে বাজারে আলোচনা আছে। তবে যে নাটকে আফরান নিশো থাকেন, সেটির বাজেট নিয়ে কোনো সমস্যাই হয় না। প্রযোজকরা অনায়াসে সেই নাটকের বাজেট ৬ থেকে ৭ লাখ করতে কার্পণ্য করেন না। সব কিছু মিলিয়ে নাটকের জগতে দাপটের সঙ্গে দিনাতিপাত করছেন নিশো।

তানজিন তিশা

টিভি নাটকের রুচিশীল দর্শক যারা, তাদের প্রথম পছন্দই তানজিন তিশা। গল্পপ্রধান কিংবা নারীপ্রধান নাটকগুলোয় তার বিকল্প এখনো কেউ উঠে আসেনি। নায়ক হিসেবে সবার সঙ্গেই মানানসই তিনি। তবে তিশা চুলচেরা বিশ্লেষণ আর হিসাব করেই নাটকে চুক্তিবদ্ধ হয়ে থাকেন। প্রযোজকদের প্রথম পছন্দের তালিকায় আছেন এ অভিনেত্রী। তাই তাকে নিলে নাটকের বাজেট বাড়ে বৈ, কমে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023