শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

আসছে ‘লাভটনের প্রেমসূত্র’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

ক্রমেই কমেডি নাটকের প্রতি দর্শক চাহিদা বাড়ছে। প্রায় প্রতিদিনই নানা টিভি ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে কমেডি গল্পের নাটক। সেগুলো নজর কাড়ছে দর্শকের। সেই ধারাবাহিকতায় এবার নির্মাণ হলো নাটক ‘লাভটনের প্রেমসূত্র’।

এটি রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন। এক্স পিকচার্স – এর প্রযোজনায় নাটকটির শুটিং হয়েছে সম্প্রতি পুবাইলে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, সামিহা স্বর্ণালী। শফিক খান দিলু, শেখ স্বপ্না, লিটন খন্দকার, সুমন আহমেদ বাবু, তানিয়া, কাজল, ফারাহ ফেন্সিসহ আরও অনেকে।

আলী সুজন পরিচালিত এই নাটকটি দিয়ে প্রথমবার একক নায়িকা হিসেবে নাটকে অভিনয় করলেন সামিহা স্বর্ণালী।

পরিচালক বলেন, ‘খুবই মজার একটি গল্প। যেখানে দেখা যাবে লাভটন নামের একজন ১ হাজার মেয়ের সঙ্গে প্রেমের চেষ্টা করে ব্যর্থ হয়ে ভালোবাসার গবেষক হয়ে গেছেন। তিনি একজন পিএস নিয়ে চেম্বার খুলে এলাকার সবাইকে প্রেম বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন। তার পরামর্শ পেয়ে অনেকের প্রেমও হয়ে গেছে।

এলাকারই এক মেম্বার তার মেয়ে লাভলিকে ওই লাভটনের আশপাশে যেতে বারণ করেন। সেই বারণের দেয়াল ভেঙে তাদের প্রেম ও পরিণতি নিয়েই গল্প। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।’

পরিচালক আলী সুজন জানান, শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023