শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে তোষকের নিচে পাওয়া গেল গাঁজা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধি অভিযান চালিয়ে ফারুক হোসেন (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুরাদপুর গ্রামে মাদক কারবারির নিজ বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় মাদক কারবারি ফারুক হোসেনের লুঙ্গির কোঁচা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ঘর তল্লাশি করে খাটের তোষকের নিচ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, মাদক কারবারির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023