শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

অবশেষে নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা মাহির স্বামী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির বর্তমান স্বামী গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার। তিনি প্রায় ১৪ বছর আগে প্রেম করে বিয়ে করেন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার এক আইনজীবীর মেয়েকে। প্রথম সংসারে সোয়াইদ (১০) ও সাইয়েরা (৪) নামে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সেই সংসার থেকে বেরিয়ে মাহির সঙ্গে প্রেম ও বিয়ে। এ নিয়ে বেশ সমালোচনার মুখে রয়েছেন রাকিব সরকার। তবে কখনোই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেননি তিনি।

সেই নিরবতা ভাঙলেন এবার। নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে জানিয়েছেন নিজের মন্তব্য। সমালোচনার জবাবও দিয়েছেন বলা চলে। ফেসবুকে দেয়া পোস্টে রাকিব সরকার দাবি করেন, তিনি কোনো পরকীয়া করেননি।
মাহির সঙ্গে আলোচনা করেই পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন

রাকিব ফেসবুকে লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি। আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না।

এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। আমার সন্তানদের নিয়ে অনেকের মায়া দেখে আমি আপ্লুত। কিন্তু আমার চেয়ে বেশি নিশ্চয়ই কারও পোড়ে না!

আমি বেঁচে থাকলে ওদের জন্য কিছু করতে পারবো। আর না বেঁচে থাকলে আপনাদের দু’দিনের আফসোস ওদের কোনো উপকারে আসবে না আমি জানি। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি।’

শেষবেলায় তিনি বলেন, ‘দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না। আমরা কিন্তু পরকীয়া করিনি, আলোচনা করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি।’

এদিকে জানা গেছে, শিগগিরই মাহি ও তার স্বামী রাকিব ওমরাহ হজ পালন করতে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023