শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

দুই বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

দিন গড়িয়ে বুধবার বিকেলে নো মেন্স ল্যান্ডে মরদেহ দুটি মানুষের নজরে আসে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, রাতের অন্ধকারে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। দুইজন আহত অবস্থায় পালিয়ে এসেছেন। তবে কতজন ভারতে প্রবেশ করেছিলেন তা তিনি নিশ্চিত জানা যায়নি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি মরদেহ নো মেন্স ল্যান্ডে রয়েছে। তাদের ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ সমঝোতার চেষ্টা চলছে বলে জানা গেছে।

পুলিশের কর্মকর্তারা জানান, মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023