শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে প্রধান শিক্ষিকার সাথে অশালীন আচরণ করায় সহকারি শিক্ষক সাময়িক বরখাস্ত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

বগুড়ার নন্দীগ্রামের রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুনের সাথে অশালীন আচরণের অভিযোগের সত্যতা মেলায় সহকারি শিক্ষক মো: কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু হয়েছে।

বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উর্ধতন কর্মকর্তারা তদন্ত করবেন। সেখানেও সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ১১ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে অশালীন আচরণের খবর প্রকাশ হয়। এর প্রেক্ষিতে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েত আলী তদন্ত করে ২১ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন। এ তদন্তে প্রধান শিক্ষিকার সাথে বিদ্যালয় চলাকালে অশালীন আচরণের সত্যতা পাওয়া গেছে। এর প্রেক্ষিতে সহকারি শিক্ষক মো: কামরুজ্জামানকে সরকারি চাকরি আইন ২০১৮ এর দশম অধ্যায়ের ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১৫ বিধির (১) উপবিধি মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ সময়ে তিনি বিধিমোতাবেক খোরাকী ভাতা পাবেন। এছাড়া সহকারি শিক্ষক মো: কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। মামলায় তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য ব্যক্তিগত শুনানীতে অংশ নিতে বলা হয়েছে।

অভিযোগে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার গত ৯ অক্টোবর নৈমিত্তিক ছুটিতে ছিলেন। তার অনুপস্থিতির কারণে প্রধান শিক্ষিকা ওইদিন সকাল সাড়ে ৯টায় সহকারি শিক্ষক কামরুজ্জামানকে চতুর্থ শ্রেণির গণিত ক্লাস নিতে বলেন। তখন সহকারি শিক্ষক কামরুজ্জামান প্রধান শিক্ষিকার হালিমা খাতুনের সাথে অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর আগেও বিভিণœ সময় ওই শিক্ষক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। বাধ্য হয়ে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।

মঙ্গলবার বিকালে এ প্রসঙ্গে জানতে চাইলে সাময়িক বরখাস্ত সহকারি শিক্ষক কামরুজ্জামান বলেন, তিনি এ সাময়িক বরখাস্তের ব্যাপারে কোন আপীল করবেন না। এছাড়া এ ব্যাপারে তিনি কারো কাছে কোন মন্তব্য করবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023