শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

স্বামীর সঙ্গে ওমরাহ হজে যাচ্ছেন মাহি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। গত ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন গাজীপুরের তরুণ রাজনীতিক, ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে। বিয়ের দুই মাস পরই ওমরাহ পালনের সিদ্ধান্ত নেন এই নায়িকা। এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমকে সৌদি আরবে ওমরাহ পালনের ইচ্ছার কথা জানিয়েছিলেন মাহি। অবশেষে চলতি মাসেই তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। সঙ্গে যাচ্ছেন তার স্বামী।

মাহি বলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নেবো। আর এটি এ মাসেই। তবে তারিখটি এখনও ঠিক হয়নি। আপাতত কোনো সিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।’

জানা যায়, বর্তমানে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির কাজ করছেন তিনি। চলতি লটের শুটিং শেষ করে। কিছুদিনের বিরতিতে সৌদি যাবেন। এরপর ওমরাহ পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন তিনি।

‘ড্রাইভার’ ছবিতে গাড়িচালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

এছাড়াও মাহি ‘গ্যাংস্টার’ নামের একটি ওয়েব ফিল্মের ডাবিং করছেন। আজ মঙ্গলবার (০২ নভেম্বর) চয়নিকা চৌধুরীর পরিচালনায় অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে ‘অহংকারী বউ’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023