শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

এবার রাজপথে নামলেন চলচ্চিত্রের শিল্পী-কুশলীরা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল (৩০ অক্টোবর) রাজপথে সমাবেশ করেছিল টেলিভিশনের ১৫টি সংগঠনের মোর্চা ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন’ (এফটিপিও)। একদিন পর অর্থাৎ আজ (৩১ অক্টোবর) একই কায়দায় প্রতিবাদ জানালো চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। এর মধ্যে আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজকসহ ১৯টি সংগঠন।

বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ। যেকোনও প্রকার মৌলবাদের বিরুদ্ধে আমাদের সুদৃঢ় অবস্থান। যে কতিপয় স্বার্থান্বেষী ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তাদের ধিক্কার জানাই। সাম্প্রতিক সময়ে যারা মন্দির, পূজামণ্ডপে হামলা করে সম্প্রীতির বন্ধন ছিন্ন করবার প্রয়াসে আমাদের রক্তাক্ত করেছে। আমরা তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি।’

মানববন্ধনে অংশ নেন চিত্রনায়ক রুবেল, ওমর সানী, আলেকজান্ডার বো, জায়েদ খান, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, শাহীন সুমনসহ অনেকেই।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়া দিঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে দেশের রংপুর, চাঁদপুর, সিলেট, কিশোরগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হয় পাঁচ জন। মামলা হয়েছে অন্তত ৭২টি। এখন পর্যন্ত গ্রেফতার পাঁচ শতাধিক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023