শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ইয়েমেনের বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরের প্রবেশ দ্বারের কাছে একটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি হামলার ঘটনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। খবর আল জাজিরার।

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, শনিবার বিমানবন্দরের প্রবেশদ্বারের বাইরে ছোট একটি ট্রাকে বিস্ফোরণ হয়েছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই ট্রাকের ভেতরে পেট্রোলিয়াম পণ্য আনা হয়েছিল। বিস্ফোরণটি বেশ শক্তিশালী ছিল এবং পুরো শহর থেকেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আশেপাশের বেশ কিছু ভবনের জানালা ভেঙে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ১২ বেসামরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023