শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বাসা থেকে শাশুড়ি-পুত্রবধূসহ ৩ জনের মর‌দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা এলাকার একটি বাসা থেকে শাশুড়ি ও পুত্রবধূসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার দিঘর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা না গেলেও নিহত দুই নারী বউ-শাশুড়ি বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।

জানা যায়, হামিদপুরের খামারপাড়ার ওই বাড়িতে সকালে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করে। এ সময় এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও ভালো না। তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি সম্পর্কে জানতে আরও সময় লাগতে পারে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজ‌নের মৃত্যুর ঘটনার কথা শু‌নে‌ছি। হত্যা নাকি আত্মহত্যা সে‌টা জানা যায়নি। ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। তদন্ত করে মূল ঘটনা জানা যা‌বে।

দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ সময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌াজনক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023