শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

চিৎকার করলেই ভালো থাকবে মন, বলছেন বিশেষজ্ঞরা

হেলথ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

হাসলে যেমন মন ভালো হয়ে যায় ঠিক তেমনই চিৎকার করলে মন ভালো থাকে। সবাই কমবেশি রাগান্বিত হলে চিৎকার করেন।

তবে জানলে অবাক হবেন, দৈনিক নিয়ম করে চিৎকার করলে ভালো থাকবে মন, এমনটিই দাবি করেছেন বিশেষজ্ঞরা। এর নাম দেওয়া হয়েছে ‘স্ক্রিম থেরাপি’।

বিশেষজ্ঞদের মতে, যতটা সম্ভব জোরে চিৎকার করলে মনের যাবতীয় রাগ, দুঃখ, ক্ষোভ, না পাওয়ার যন্ত্রণা বেরিয়ে যায়। এতে মন শান্ত হয়।

অনেক মনস্তাত্ত্বিকরা বিশ্বাস করেন, চিৎকার করলে মানসিক কষ্ট অনেকটাই দূর হয়। এ বিষয়ে সাইকোথেরাপিস্ট জিন লাভ থম্পসন (পিএইচডি) জানান, ‘যারা মনে দুঃখ বা কষ্ট পুষে রাখেন, তাদের মানসিক সমস্যা যেমন- হতাশা ও উদ্বেগ কাটাতে ‘স্ক্রিম থেরাপি’ খুব ভালো কাজ করে।’

এছাড়াও চিৎকার করার আরও উপকারিতা আছে। এতে হৃদয় ভালো থাকে। তবে সব সময় দুঃখ-কষ্টতেই যে চিৎকার করতে হবে তা কিন্তু নয়।

এজন্য ভূতের সিনেমা দেখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অনেকেই ভূতের সিনেমা দেখে কেঁপে ওঠেন বা চিৎকার করেন। এতে মনে জমে থাকা আবেগের বহিঃপ্রকাশ ঘটে।

বর্তমানে সবাই কর্মব্যস্ত জীবন কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছে। আর ব্যস্ততার চাপে মনের সব আবেগও চাপা পড়ে যায়। এতেই মনের বোঝা বাড়তে থাকে।

যা একসময় মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, মনের বোঝা হালকা করার অন্যতম মাধ্যম হলো চিৎকার করা।

তাই যতো ইচ্ছে চিৎকার করুন, অবশ্যই শব্দ দূষণের কথা খেয়াল রেখে। আপনার আবেগের বহিঃপ্রকাশ যেন কারও বিরক্তির কারণ না হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023