শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

রণবীর-আলিয়ার বিয়েও ডিসেম্বরে!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ আগামী ডিসেম্বরে বিয়ে করছেন- বুধবার সকাল থেকেই এমন গুঞ্জন ছিল। এরই মাঝে ছড়িয়ে পড়লো ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের খবর। শোনা যাচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনার মতো ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর ও আলিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীর দুজনেই নাকি তাদের নতুন ছবির শুটিং পিছিয়ে দিয়েছেন। প্রযোজক ও পরিচালককে অনুরোধ করে ছবির শুটিং ডিসেম্বরের জায়গায় পরের বছর জানুয়ারিতে নিয়েছেন তারা। তবে এ ব্যাপারে বলিউডজুড়ে গুঞ্জন শুরু হলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আলিয়া ও রণবীর।

তবে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়ার মা সোনি রাজদান। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশ্ন উঠলে সোনি বলেন, ‘আমিও জানি না বিয়েটা কবে হবে। আমি নিজেই কিছু খবরের জন্য অপেক্ষা করছি।’ তবে সোনির কথায়, এখনো অনেক সময় আছে। ভবিষ্যতে কোনো একদিন হবে ঠিকই। তবে সেটা কবে তা তিনি জানেন না।

গত বছর এক সাক্ষাৎকারে চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দকে রণবীর জানিয়েছিলেন, করোনার প্রকোপ না থাকলে গত বছরেই বিয়েটা সেরে ফেলতেন তিনি। ২০২০ সালেই বাবা ঋষি কাপুরকেও হারিয়েছেন রণবীর। কঠিন সময়ে প্রেমিকের পাশে থেকেছেন আলিয়া। সেই সাক্ষাৎকারেই রণবীর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা রয়েছে তার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023