শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

জাপানি ভিডিও গেমের চরিত্রে মেহজাবিন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

বর্তমান সময়ের নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তিনি সারা বছর নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি নতুন এক সাজে দেখা গেলো এই তারকাকে। নীল রঙের চুলে দারুণ লুকের কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।

আজ বুধবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করেছেন অভিনেত্রী।

অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যোদ্ধাদের রাজা ৯৬।’

যারা ভিডিও গেমস খেলেন তারাই কেবল বুঝতে পারবে মেহজাবিনের ক্যাপশনের মানে। লিওনা হেইদারন জাপানের তৈরি ভিডিও গেম। গেমসের লিওনা হেয়দারন একটি কাল্পনিক চরিত্র।

নানা চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্ত লক্ষে পৌঁছান তিনি। টানটান উত্তেজনায় ভিডিও গেমটির প্রাণ লিওনা।

জানা গেছে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের স্টিল ছবি এটি। যে বিজ্ঞাপনে মেহজাবিনকে লিওনা হেইদারনের চরিত্রে দেখা যাবে।

এদিকে মেহজাবিন ক’দিন আগেই কক্সবাজার থেকে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। কক্সবাজারে পরিবারের সঙ্গে সময় পার করেছেন তিনি। করোনা ও শুটিংয়ের ব্যস্ততার কারণে খুব কমই ছুটি পাওয়া হয় তার। তবে এবারের ছুটিটা প্রাণভরে উপভোগ করেছেন তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023