শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

ফানুস ও আতশবাজির ঝলকানিতে জন্মদিন উদযাপন মাহির

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি তেমন ঘটা করে জন্মদিন উদযাপন করেন না। তবে এ বছর জন্মদিনটি ব্যতিক্রমভাবে কাটিয়েছেন তিনি। রাজধানীর একটি রেস্তোরাঁয় মাহির জন্মদিন উদযাপন করা হয়েছে। নায়িকার জন্মদিন উপলক্ষে পুরো রেস্তোরাঁ সাজানো হয় মোমবাতি, ফুল, বাহারি রঙের বেলুন ও মাহির ছবি দিয়ে। সঙ্গে ছিল অনেকগুলো ফানুস। স্বামীর সঙ্গে ফানুস উড়িয়ে জন্মদিন উদযাপন শুরু করেন মাহি।

ফেসবুক লাইভে মাহি জানিয়েছেন, এমন ঘটা করে জন্মদিনের উদযাপিত হবে; তা জানতেন না তিনি। স্বামীর সঙ্গে মাওয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে না নিয়ে জন্মদিনের ঝমকালো সারপ্রাইজ দেন তার ভালোবাসার মানুষ, স্বামী রাকিব। সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

শুরুতেই মাহির হাতে তার প্রিয় ফুল তুলে দেন স্বামী। এরপর তারা ফানুস উড়িয়ে কেক কাটেন। সঙ্গে ফোটানো হয়েছে আতশবাজি। এসময় উপস্থিত কিছু যুবক স্লোগান দেন, ‌‘শুভ শুভ শুভ দিন, মাহি ভাবির জন্মদিন।’
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে যাত্রা শুরু মাহির। মাহি অভিনয় করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, জান্নাত’সহ বেশ কিছু দর্শকনন্দিত সিনেমায়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023