শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

যে কারণে সাইফের ৫ হাজার কোটি রুপি সম্পত্তির কিছুই পাবে না সন্তানরা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

বলিউড তারকা সাইফ আলী খান ভারতের অন্যতম ধনী পরিবার থেকে এসেছেন। তিনি আক্ষরিক অর্থে রাজকীয় বংশ থেকে এসেছেন। হরিয়ানার রাজ্যের পতৌদি প্রাসাদ এবং ভোপালে তার যে অন্যান্য পৈতৃক সম্পত্তি রয়েছে তার বর্তমান বাজারমূল্য ৫ হাজার কোটি রুপি । কিন্তু আশ্চর্যজনক কথা হলো, সাইফ আলি খান তার এই সম্পত্তির এক আনাও তার সন্তানদের দিতে পারবেন না।

সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে সারা আলী খান, ইব্রাহিম আলী খান নামে তার দুই ছেলেমেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর খানের ঘরে আছে তৈমুর আলী খান এবং জেহ আলী খানের নামের দুই ছেলে। কিন্তু এই ছেলেমেয়েদের কেউই তার সম্পত্তির মালিক হতে পারবে না।

ভারতীয় গণমাধ্যম বলিউডলাইফ প্রকাশিত এক প্রতিবেদনে কারণ হিসেবে বলা হয়েছে— পাতৌদি নবাববাড়ির সব সম্পত্তি ভারত সরকারের বিতর্কিত শত্রু বিরোধ আইনের (এনেমি ডিসপিউট অ্যাক্ট) আওতায় পড়েছে। এর ফলে, আইনানুযায়ী কেউ এই ধরনের সম্পত্তি বা সম্পদের উত্তরাধিকারী বলে দাবি করতে পারবেন না। কিন্তু যদি কোনো উত্তরাধিকারী ওই সম্পত্তি দাবি করেন তবে তাকে উচ্চ আদালতে আবেদন করতে হবে। এর পর তাকে যেতে হবে সুপ্রিমকোর্টে। সবশেষে তিনি ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাইফ আলী খানের প্রপিতামহ হামিদুল্লাহ খান ব্রিটিশ শাসনামলে তার সব সম্পত্তি কারো নামে উইল করেননি। এ কারণে তার বংশধররা উইল করতে গেলে ঝামেলায় পড়বেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023