শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গ্রাম্য ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

বগুড়ায় মো: বাদশা মিয়া নামের এক গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় ভুক্তভুগী রোগী মো: আব্দুল মান্নান বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, মো: আব্দুল মান্নান গত ১৫ অক্টোবর দাঁত ব্যাথার চিকিৎসার জন্য বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দরের গ্রাম্য চিকিৎসক মো: বাদশার চেম্বারে যান। রোগী মো: আব্দুল মান্নানকে দাঁতের ব্যাথা সাড়ানোর জন্য ডাইক্লোফেন ১০০, প্যারাসিটামল প্লাস, ইটোরিক্স ১২০সহ গ্যাসের ট্যাবলেট ৪ ডোজ ঔষধ দেন। তিনি ওই চিকিৎসকের পরামর্শে নিয়মিত ঔষধগুলো সেবন করছিলেন। কিন্ত চিকিৎসাকালে মো: আব্দুল মান্নানের শরীর ফুলে ফেঁপে চামড়া খুলে পড়ছে। দুই পা, লিঙ্গ ও অন্ডকোষ বেশি ফুলে গেছে। যন্ত্রণায় কাতরাচ্ছে। বর্তমানে রোগী মো: আব্দুল মান্নান বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023