শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

দেশের জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। আজ রোববার (২৪ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

অভিনেতার ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা সাড়ে ৩টায় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ।

এর আগে গত ১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তারপর কোভিড নেগেটিভ আসে। কিন্তু করোনা-পরবর্তী জটিলতার কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ভাইয়ের বিদেহী আত্মার জন্য জন্য দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন ম. হামিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023