শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নায়িকা পরীমনির জন্মদিন আজ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘রক্ত’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল ’, ‘বিশ্বসুন্দরী’ সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন।

সম্প্রতি নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’- এ শুটিং করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত অভিনেতা শরীফুল রাজ। হাতে আছে ‘প্রীতিলতা’সহ আরও কিছু সিনেমার কাজ।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন।

এবার পরীমনির সাদা-লালের জন্মদিন। অর্থাৎ পরীমনির জন্মদিন উদযাপনে যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের মধ্যে যারা পুরুষ তাদের সাদা রঙের পোশাক এবং নারীদের লাল রঙের পোশাক পরে আসতে বলেছেন পরী।

প্রতিবছরের মত এবারও বিশেষভাবে দিনটি কাটানোর পরিকল্পনা করেছেন নানা কারণে আলোচনা-সমালোচনায় থাকা এ নায়িকা। বন্ধু, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী আর প্রিয়জনদের সঙ্গেও জন্মদিন উদযাপন করবেন পরী।

আজ সন্ধ্যায় রাজধানীর এক পাঁচতারকা হোটেলে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023