শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

নতুন কী নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ২০১৮ সালে সবাইকে তাক লাগিয়ে নিয়ে আসেন ‘পটাকা’ গান। গানের কথায়, সুরে আর নাচে নতুন কিছু উপহার দেন তিনি।

এর দুই বছর পর প্রকাশ পায় তার নতুন গান ‘আমি চাই থাকতে’। গানটি তিনি মাস্টার ডি কে সঙ্গে নিয়ে করেন। এই গানও চলে আসে আলোচনায়।

এবার তৃতীয় গান নিয়ে আসছেন ফারিয়া। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘কী হতে পারে বলুন তো’। এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘হাবিবি’।

১৫ সেকেন্ডের ভিডিওতে তেমন কিছু দেখা যায়নি। ভিডিওর উপরের ডানদিকে এসভিএফ মিউজিকের লোগো থেকে ধারণা করা হচ্ছে ‘হাবিবি’ নামের নতুন গান নিয়ে আসছেন ফারিয়া। তার আগের গানগুলোতেও যুক্ত ছিল এসভিএফ মিউজিক।

বিষয়টি নিয়ে মেসেঞ্জারে জানতে চাইলে ফারিয়া লিখেছেন, ‘২৫ তারিখে’।

তবে এ থেকে কিছু পরিষ্কার বোঝা না গেলেও ‘হাবিবি’ নিয়ে জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023