শিরোনাম :
অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

রাজধানীর মুগদা মেডিকেলে এসি বিস্ফোরণে দগ্ধ ৫

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এইচডিইউ ক্যাথল্যাবে এসি বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মনিকা পেরারা (৪০), নার্স মেরি আক্তার (৩৫), রুমি খাতুন (৩১), ওয়ার্ড বয় নাজমুল হোসেন (২১) ও জহিরুল হক (৩০)।

বিস্ফোরণে আহত হয়েছেন- টিকা নিতে আসা সাইদুল ইসলাম (৩৮), মেডিকেল রিপ্রেজেনটেটিভ ওমর ফারুক (৩০), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স শাহীনা আক্তার (৪০) ও ওয়ার্ড বয় আলমগীর হোসেন (২৮)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব আহসান জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে আমাদের এখানে নয়জন এসেছেন। তাদের মধ্যে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে মোট নয়জন এসেছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023